প্রতিষ্ঠান পরিচিতি



ছোট নারিচাগাড়ী হাম্মাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা একটি শিক্ষা প্রতিষ্ঠান যা ছোট নারিচাগাড়ী, বাসুদেবপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় অবস্থিত। এর এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN, হল 121279 । ০১ জানুয়ারী, ১৯৪১ সালে এটি প্রথম চালু করা হয়েছিল।  প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ক্ষেত্রে শিক্ষা প্রদান করে: বিজনেস স্টাডিজ, মানবিক, বিজ্ঞান। এটি দিনের শিফটে কাজ করে। এর স্বীকৃতি সরকার কর্তৃক স্বীকৃত এবং স্বীকৃতি স্তরটি ডিগ্রী। ছোট নারিচাগাড়ী হাম্মাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। যদিও অন্যান্য অনেক উচ্চ বিদ্যালয় অসংখ্য শৃঙ্খলা শেখায়, আপনি এই উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় অধ্যয়ন, মানবিক, বিজ্ঞান হিসাবে যে প্রধান শাখাগুলি শেখান তা খুঁজে পেতে পারেন। এই ইনস্টিটিউটের ব্যবস্থাপনার ধরন হল ব্যবস্থাপনা। যে অঞ্চলে এটি অবস্থিত সেটি হল গ্রামীণ এবং ভৌগোলিক অবস্থান সমভূমি হিসেবে।

প্রতিষ্ঠানের ইতিহাস

প্রায় ১৯ শতকের দিকে তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশ থেকে বহু আলেম এবং পীর সাহেব রা আমাদের বাংলায় এসে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে মানুষকে ইসলামের দাওয়াত দিতো। ভারতের জৌনপুর থেকে এক পীর সাহেব আসতো গাইবান্ধায়, তিনি গাইবান্ধার বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল কালে একদিন এই গ্রামে আসেন এবং ইসলাম প্রচারের স্বার্থে এই এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষন করলে এতে এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকল মানুষ আগ্রহ দেখান। প্রথমে ছোট নারিচাগাড়ী গ্রামের পশ্চিম পার্শ্বে গ্রাম ভগবানপুরের মন্ডল বংশের লোকেরা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জায়গা দিতে আগ্রহ প্রকাশ করেন কিন্তু জনাব জৌনপুরী পীর সাহেবের সে জায়গা পছন্দ হয়না। পরে ছোট নারিচাগাড়ী গ্রামের মুন্সিপাড়ার লোকজনও জমি দিতে আগ্রহ প্রকাশ করেন কিন্তু সে জায়গাটিও তার পছন্দ হয়না। পরে তারা বাসুদেবপুর কলেজের নামে সে জায়গা দান করেন।বর্তমানে প্রতিষ্ঠানটি যেখানে অবস্থিত সেই জায়গার রাস্তা দিয়ে চলার সময় জায়গাটি তার পছন্দ হয় এবং লোকজনকে জিজ্ঞেস করেন যে এটি কার জায়গা। তখন লোকজন বলে এটি তমিন মুন্সি নামে এক লোকের, লোকটির ভালো নাম জনাব মৃত: তমিজ উদ্দিন আকন্দ। তার কাছে গিয়ে তিনি বলেন মাদ্রাসা প্রতিষ্ঠার কথা এবং তাকে তার নামে মাদ্রাসাটির নাম দেয়ার প্রস্তাব দেন। সব শোনার পর জনাব তমিন মুন্সি জমি দান করতে আগ্রহ প্রকাশ করেন এবং পীর সাহেবকে বলেন সমস্যা নেই আপনি একজন পীর সাহেব তাই মাদ্রাসার নাম আপনার নামেই দেন, আমি আল্লাহর নামে জমি দান করিলাম। তাই জৌনপুরী পীর সাহেবের নাম অনুসারে মাদ্রাসার নামকরন করা হয় ছোট নারিচাগাড়ী হাম্মাদিয়া মাদ্রাসা, পরে ফাজিল শাখা যোগ করা হয়। সভাপতি হিসেবে তমিজ উদ্দিন সাহেবের পর তার ছেলে জনাব মৃত: আবুল হোসেন আকন্দ দায়িত্ব পালন করেন। পরোবর্তী কালে তাদের পারিবারিক দন্ধে সভাপতি পদ থেকে জনাব আবুল হোসেন আকন্দ পদ থেকে সরে আসেন এবং নতুন করে গর্ভনিং বডির কমিটি গঠন করা হয়। তিনি সভাপতিত্বকালে অনেক শিক্ষিত লোককে বিনা পয়সায় চাকুরীতে নিয়োগ করেন । জনাব আবুল হোসেন আকন্দ ১৪ ডিসেম্বর ২০১৪ সালে ইন্তেকাল করেন। এই প্রতিষ্ঠানের দক্ষিণপার্শ্বে  তাকে কবরস্থ করা হয়।